নিষিদ্ধ খালে মাছ ধরার অপরাধে বাগেরহাটের শরণখোলায় পাঁচটি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। রোববার (১৩ আগস্ট) সকালে উপজেলার পূর্ব সুন্দরবনের দুবলারচর থেকে তাদেরকে আটক করে বনরক্ষীরা।
আটক জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায়
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, সকালে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলারচরের ভাঙ্গারখাল থেকে অবৈধভাবে মাছ ধরার সময় পাঁচ ট্রলার ও মাছ ধরার জাল জব্দ করা হয়। এ সময় সেখানে থেকে ৯ জেলেকে আটক করা হয়।
দুবলারচরে আটক জেলেদের বিরুদ্ধে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।
