জেলের জালে ধরা পড়লো ৩টি সেইল ফিস

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৪:২৬

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মাহাবুব মাঝি নামের এক জেলের জালে ৩টি সেইল ফিস ( স্থানীয় ভাষায় পাখি মাছ)  ধরা পড়েছে। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে।

বৃহস্পতিবার (১৭ই আগস্ট) সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় জেলের জালে ওই মাছ তিনটি ধরা পড়ে।

ছবি: ইত্তেফাক

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দ্রুত গতির গভীর সাগরে চলাচলকারী এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এ মাছ ঘণ্টায় ১১০ কিলোমটির বেগে দৌড়ায়।

ইত্তেফাক/আরএজে