নোবিপ্রবি আইআইএসের প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত  

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৯:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের (আইআইএস) আয়োজনে 'প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু ও দেশপ্রেম'— শীর্ষক  রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস এর পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান সভাপতিত্বে মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএস’র শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি আইআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সব শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি এ ধরনের একটি আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি ধন্যবাদ জানান। 

বাঙালির হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, স্বাধীনতার বিরুদ্ধীশক্তি জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। ইনফরমেশন সায়েন্সেস শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানবে, নিজেদের মধ্যে ধারণ করবে ও অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবে।

ইত্তেফাক/এআই