সেলফিপ্রেমীদের জন্য নতুন সুবিধা স্ন্যাপচ্যাটে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০

সেলফিপ্রেমীদের কাছে স্ন্যাপচ্যাট খুবই প্রিয় একটি নাম। এবারে সেলফি তোলার বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলতে স্ন্যাপচ্যাট চালু করেছে নতুন সুবিধা। নতুন এই সুবিধা ব্যবহার করে নিজেদের সেলফিগুলোকে সহজেই পোর্ট্রেটে রূপান্তরিত করা যাবে।

স্ন্যাপচ্যাটের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ড্রিমস সুবিধার মাধ্যমে ‘টাইম ট্রাভেল’,‘অলটারনেটিভ ইউনিভার্স’সহ আট ধরনের থিমের পোর্ট্রেট ছবি তৈরি করা যাবে। 

সেলফি থেকে একটি পোর্ট্রেট ছবি রূপান্তরের জন্য এআই প্রযুক্তি সময় নেবে ৩০ মিনিট। ছবিগুলো অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন