ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি-পায়ের রগ কর্তন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬

বগুড়ার বানদিঘী গ্রামের সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে একদল সন্ত্রাসী এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে জানিয়েছে পুলিশ। এতে তার হাতের কবজি ও পায়ের রগ কেটে গেছে।

আহত আশিক সরকার (৪০) একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন হাটে মৌসুমি মালামাল কেনাবেচা করেন।

বগুড়া সদর থানার ওসি মো. সাইহান ওলিউল্লাহ জানান, সোমবার রাত ১০টার দিকে বানদিঘী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী আশিকের ওপর সন্ত্রাসীরা হামলা করে। এ সময় হামলাকারীরা তাকে রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এতে তার এক হাতের কব্জি ও দু পায়ের গোড়ালির রগ কেটে গেছে।

ওসি জানান, অভিযুক্তদের আটক করতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে।  

ইত্তেফাক/আরএজে