নতুন মায়েদের অতিরিক্ত ওজন ঝরাতে 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪০

গর্ভাবস্থায় একজন নারী অন্তত ২৫-৩০ পাউন্ড ওজন বাড়ে। এতে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। সন্তান জন্মদানের পর আপনি অন্তত ১৩ পাউন্ড ওজন হারাবেন। তারপর শরীর থেকে বিভিন্ন ফ্লুইড নির্গত হলেও ওজন কমবে। চলুন জেনে নেই কিভাবে এসময় অতিরিক্ত ওজন কমাতে পারেন: 

  • অন্ততপক্ষে তিনমাস শিশুকে স্তন্যপান করান। বিশেষজ্ঞরা অবশ্য বলেন অন্তত ছয়মাস স্তন্যপান করানো উচিত৷ এতে কিছুটা ওজন ঝরবে। 
  • আঁশ বা ফাইবার জাতীয় খাবার বেশি গ্রহণ করতে হবে। এতে আপনার পেট ভরা থাকবে৷ সহজে ক্ষুধা লাগবে না। 

  • প্রসেস করা খাবার যেমন আইসক্রিম বা স্ন্যাকজাতীয় খাবার যত কম পারা যায় খাবেন। পারতপক্ষে খাবেনই না। 
  • বিশ্রাম নিয়েও ওজন কমানো যায়। মূলত স্ট্রেস হরমোন নির্গত হলেই ওজন বাড়ার সম্ভাবনা থাকে৷ তাছাড়া প্রেগনেন্সির পর এমনিতেও শরীর ক্লান্ত থাকে। 
  • খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ান। কারণ দেহের ক্ষয়পূরণে প্রোটিন জরুরি। শর্করা জাতীয় খাবার কমান। চর্বি যত কম পারা যায় খাওয়া উচিত। 
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন