নড়াইলের কালিয়ায় বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু ও চারজন কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়ায় পৌরসভার ভক্তডাঙ্গা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ছোট কালিয়া গ্রামের ফুলনাথ বর্মণের ছেলে নয়ন বর্মণ (২৩) ও খুলনার পাইকগাছা উপজেলার শ্রীপুর গ্রামের ফারুক সর্দার (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভক্তডাঙ্গা বিলে প্রদীপ বর্মণের মাছের ঘেরে ছয়জন কৃষক কাজ করছিলেন। সকালে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা ঘেরের পাড়ে থাকা ঘরে ছুটে আসেন। এ সময় চারজন ঘরের মধ্যে প্রবশ করলেও নয়ন ও ফারুক বাইরে ছিল।
আরও পড়ুন: রাজাকার মাহবুবের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি কুমুদিনী পরিবারের
হঠাৎ ওই ঘরের সামনে বজ্রপাত হলে তারা সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারুক সর্দার ও নয়ন বর্মণকে মৃত ঘোষণা করেন এবং অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/অনি
