ভারী কুয়াশায় চীনে 'ইয়েলো এলার্ট' জারি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৯

চীন ঘন কুয়াশার কারণে 'ইয়েলো এলার্ট' জারি করেছে। দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা রবিবার উত্তর ও পূর্বাঞ্চলীয় কয়েকটি স্থানে নতুন করে এই সতর্কতা জারি করে। খবর এএফপি’র। 

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, রবিবার সকালে বেইজিংয়ের পাশাপাশি হেবেই, শাংডং, হেনান, আনহুই, জিয়াংসু ও ঝেজিংয়াংয়ে ভারী কুয়াশায় দেখা দেয়। এতে দৃশ্যমানতা ২শ’ মিটারের নিচে নেমে আসে। 

কেন্দ্র থেকে ওই অঞ্চলগুলোর চালকদের সতর্কতার সাথে ধীর গতিতে গাড়ি চালাতে অনুরোধ করা হয়েছে। বিমানবন্দর ও নৌবন্দরগুলোকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর