নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক শুভ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১১:৩৯

দীর্ঘ ১ বছর ১০ মাস পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবিবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির সভাপতি হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমান (নাঈম রহমান) ও সাধারণ সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান শুভ। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি- মাকছুদুল কাদের (সোহান), মোহাইমিনুল ইসলাম নুহাশ, নাজমুল ইসলাম (দুর্জয়), আব্দুল্লাহ আল মাসুদ (তানিম), মাফিন শিকদার, রেদোয়ান হোসেন, সাফি সারওয়ার, শাহ আফজাল খান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক- নজরুল ইসলাম নাইম, আক্তারুজ্জামান জিসান, জহিরুল ইসলাম জাহিদ, আফরান ইয়ামিন খান ও সাংগঠনিক সম্পাদক-আব্দুল্লাহ আল নোমান, মিফতাউল হাসান সাব্বির, ইশরাত জাহান শিলা, মিরাজ মাহতাব, মো. সাইফুল ইসলাম, আরাফাতুল ইসলাম আশিক।

কমিটি ঘোষণার পর ক্যাম্পাস জুড়ে আনন্দ মিছিল করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুসারীরা। উল্লেখ্য, এর আগে কমিটি গঠনের লক্ষ্যে গত ৩ অক্টোবর নোবিপ্রবি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এআই