অ্যাপ চালু করল শাপলা ট্যাক্স

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১১:১১

বাংলাদেশ প্রকৃত অর্থেই এখন ‘ডিজিটাল বাংলাদেশ’ -এ রূপান্তরিত হচ্ছে। আর তাই কর আদান-প্রদানের জন্য একটি ট্যাক্স-ফাইলিং অ্যাপ অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। একটি ডিজিটাল ট্যাক্স-ফাইলিং অ্যাপ করদাতাদের সহজ সমাধানে যেমন সাহায্য করবে তেমনি বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে আরো অগ্রসর এবং উন্নত করে তুলবে।

শাপলা ট্যাক্স ইতোমধ্যেই অনলাইনে কর প্রদানের একটি ভরসার জায়গা হয়ে উঠেছে। ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ সংযোজন ‘শাপলা ট্যাক্স অ্যাপ’-এর উদ্ভোধন করেছে। অনুষ্ঠানটি ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শীর্ষ গণমাধ্যমকর্মীসহ অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যাপটির কর্মপরিকল্পনা ও দেশের কর ব্যবস্থাপনায় এর ভূমিকা নিয়ে তাঁরা এ সময় নিজস্ব মতামত তুলে ধরেছেন ।

১০০০ জনেরও বেশি গ্রাহক গতবছর শাপলা ট্যাক্সের মাধ্যমে কর প্রদান করেছিল, যা তাদের অসাধারণ সাফল্যেরই প্রমাণ। প্রতিষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, তাদের ফ্রি ট্যাক্স ক্যালকুলেটর। এটি তাত্ক্ষণিক কর প্রদানের হিসাব দিতে পারে এবং গ্রাহকের কর দেওয়ার প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। এই  অ্যাপ ৩ টি সহজ ধাপে ট্যাক্স ফাইলিং-এর কাজ করবে, যা ব্যবহারকারীকে সর্বোচ্চ ডেটা সুরক্ষার নিশ্চয়তা দেবে। অ্যাপটির অন্যতম বিশেষত্ব হলো, এটি আইটিপির সার্টিফিকেটপ্রাপ্ত  পেশাদারদের সাথে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করবে এবং প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের নির্দেশনা ও পরামর্শে পরিচালিত হবে।

শাপলা ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও সিইও তাসনিম মোর্তোজা এ বিষয়ে বলেন, ‘ অ্যাপটি বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এই অ্যাপ  কর ব্যবস্থাপনার  প্রক্রিয়াকে সবার জন্য সহজ  করবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের, এই অ্যাপের মাধ্যমে তা নিশ্চিত হবে।’ শাপলা ট্যাক্স-এর www.shapla.io ব্যক্তি ও ব্যবসায়ীদের কর প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে চলেছে।

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন