মালয়েশিয়ায় সাংবাদিক গৌতম রায় স্বরণ সভা অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৪:০০

সদ্য প্রয়াত প্রবাসী সাংবাদিক গৌতম রায় এর স্বরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া। রোববার সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ে এক রেস্টুরেন্টের হলঘরে এ সভা হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদেরের পরিচালনায় স্বরণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা ইমরান রাজু। সভায় প্রধান আলোচক ছিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী অহিদুর রহমান অহিদ সিআইপি। বক্তব্য দেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাশেদ বাদল, ব্যবসায়ী ও রাজনীতিবিদ দাতো শ্রী সেলিম জালাল, সাখাওয়াত হোসেন জোসেফ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন,  বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া'র সহ-সভাপতি রফিক আহমদ খান,  সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান ও  যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম হিরণ।

স্বরণ সভায় অহিদুর রহমান অহিদ সিআইপি বলেন, ' গৌতম রায় আশির দশকের শেষ দিকে মালয়েশিয়া আসেন। আমরা আসি ৯১ সালে। আমরা মালয়েশিয়া আসার পর থেকেই গৌতম রায়কে চিনতাম, জানতাম। গৌতম রায় ছিলেন একজন শ্রমিকবান্ধব সাংবাদিক। তিনি ছিলেন মালয়েশিয়া প্রবাসী লক্ষ লক্ষ বাংলাদেশিদের বন্ধু, স্বজন। তিনি যদি মালয়েশিয়ায় টাকার পেছনে দৌঁড়াতেন, তাহলে বড় ব্যবসায়ী হতে পারতেন, টাকা-পয়সার মালিক হতে পারতেন। কিন্তু তিনি টাকা কামানোর পেছনে ছুটেননি। তিনি দীর্ঘ প্রবাসজীবনে কেবলই প্রবাসীদের মঙ্গলের জন্য কাজ করেছেন। মালয়েশিয়ার যে প্রান্তে কোনো প্রবাসী বাংলাদেশির সমস্যার কথা জেনেছেন সেখানে ছুটে গেছেন। হাইকমিশনে গিয়ে সাহায্য কামনা করেছেন। কমিউনিটির নেতাদের জানিয়েছেন। যে কোনো উপায়ে সমস্যাগ্রস্থ প্রবাসীদের সাহায্য করতে সচেষ্ট থাকতেন। তার মতো প্রবাসীদের উপকার করেছেন এমন মানুষ দ্বিতীয়টি নেই। '

 

কমিউনিটির নেতা রাশেদ বাদল বলেন, ' গৌতম রায় মালয়েশিয়ায় প্রথম বাংলা পত্রিকা প্রকাশ করেন। যা ইতিহাস হয়ে থাকবে।' তিনি শুধু সাংবাদিক ছিলেন না। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করা মানুষ। প্রবাসী বাংলাদেশিদের উপকার করাই ছিল তাঁর প্রবাস জীবনের সার্বক্ষণিক ধ্যান-জ্ঞান। '

সভাপতির বক্তব্যে মোস্তফা ইমরান রাজু বলেন, ' মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অভিভাবক ছিলেন সাংবাদিক গৌতম রায়। যে কোনো বিপথে আপদে তিনি আমাদের সাহস যোগাতেন। তিনি নতুন সাংবাদিকদের ভালো লেখার-কাজের প্রসংশা করতেন খোলা মনে। তাতে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হতাম।'

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মতিন সরকার , বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি এম. ফরহাদ হোসেন, সাংবাদিক আশরাফুল মামুন, ইউনিভার্সিটির মালায়ার পিএইচডি গবেষক জিনাত এ. তাবাসসুম, শাহাবুদ্দিন আহমেদ,  সওকত হোসেন জনি, যুবলীগ নেতা মোহাম্মদ ইকবাল গনি,  নজরুল ইসলামসহ অনেকেই।

ইত্তেফাক/এসসি