আইভিআইয়ের বোর্ড অব ট্রাস্টির মেম্বার অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৬:৪৩

আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (আইভিআই) বোর্ড অব ট্রাস্টির মেম্বার নির্বাচিত হলেন অ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল। গত ৩১ অক্টোবর গ্লোবাল কাউন্সিলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জেরোম এইচ কিম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল বোর্ডে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন। তিনি ২০১৪ সাল থেকে সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য।

ইত্তেফাক/পিও