৭ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসার হত্যা দিবস পালিত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২১:৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছু বিপদগামী অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শতশত বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসারদেরকে হত্যা করায় ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজরলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মো. সাঈদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। 

আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মহসীন জাহাঙ্গীর, মউপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সহসভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারী ও ইউপি মেম্বার মো. সাহাবুদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, আইন সম্পাদক আতিকুল আলম জামসেদ, দপ্তর সম্পাদক রতন মিত্র, সদস্য আবুল কালাম,আবুল কালাম আজাদ ও আবুল হোসেন বাবুলসহ উপজেলা, ইউনিয়ন, নেতা কর্মীরা।

প্রধান অতিথি বাকের ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর মিথ্যা সিপাহী জনতা বিপ্লব নামে তথাকথিত কিছু বিপদগামী অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শতশত মুক্তিযোদ্ধা সেনা অফিসারদেরকে হত্যা করে সামরিক মেধা শূন্য করে দেওয়ার চেষ্টা করে। আজ তাই এ বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের স্মরণ করার জন্য ৭ নভেম্বরকে ‌‘বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসার হত্যা দিবস’ হিসাবে পালন করা হয়।

ইত্তেফাক/পিও