ভারতের কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্পা দত্ত পাল ৬০ বছর পর ঘুরে গেলেন ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলার দেখখোলা ইউনিয়নে ঘোষবাড়ী গ্রাম। ঘোষবাড়ী গ্রামের ছিল ঐ বিচারপতির দাদার বাড়ি।
বুধবার(৮ নভেম্বর) সকাল ১১ টায় দাদার বাড়ি পরির্শনের সময় তার সঙ্গে ছিলেন বিচারপতির মাসহ ৫ সদস্যের আত্নীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
বুধবার সকাল ১১টায় দাদার বাড়ি পরিদর্শনের সময় বিচারপতি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। সকলের খোজখবর নেন।
৬০ বছর পর দাদার বাড়ি পরিদর্শনের সময় খবর পেয়ে এলাকার মানষ ভিড় করেন। বিচারপতি স্থানীয় লোকজনকে উদ্দ্যেশ্য করে বলেন, দাদার বাড়ি কেমন ছিল, কোথায় ছিল। আবেগের জায়গা থেকে বাড়ীটি দেখে গেলাম।
বিচারপতির নিরাপত্তা দেন ফুলবাড়ীয়া থানার ওসি শাহিনুজ্জামান খান।
