বাড্ডায় বাসে আগুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৬:১০

রাজধানীর বাড্ডায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাইদা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

ছবি: ফোকাস বাংলা

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ছবি: ফোকাস বাংলা

তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর দুইটা ২৫ মিনিটের দিকে বাড্ডার শাহজাদপুর এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ইত্তেফাক/এএএম