বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ ও আলোচনা সভা করেছে ইতালির রোম অস্ট্রিয়া ও আচিলিয়া শাখা যুবদল। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেন নেতারা।
সোমবার সন্ধ্যায় রোমের অস্টিয়ায় একটি রেস্টুরেন্টের হলরুমে এই প্রতিবাদ ও আলোচনা সভা হয়। ইতালি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক কাওসার আহমেদ তাজুলে'র সার্বিক তত্ত্বাবধানে, প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিমুর রহমান সালাম। ঢাকা মহানগর সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ইতালির যুবনেতা রাজু মোড়লের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ইতালির বিএনপির সহ-সভাপতি সাজ্জাদুল কবির, মোঃ কামরুজ্জামান, ইব্রাহিম শিকদার, সৈয়দ সিরাজুল ইসলাম লিটন, সৈয়দ আসাদুজ্জামান কচিসহ ইতালি বিএনপি, ইতালি যুবদল, রোম অস্টিয়া আচিলিয়া যুবদল শাখার নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি রেখে সাজানো নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি যুবদলে নেতা আরিফ হোসেন বাবু মোল্লা, শাহাদাত মোল্লা, আশিক আহমেদ, সানি হোসাইন, জসিম ভুয়া, এবং যুবদল নেত্রী আনিকা মোড়ল। রোম অস্টিয়া আশিলিয়া যুবদল শাখার মামুন আহমেদ, হৃদয় মোড়ল, মোঃ রেজাউল করিম, মোঃ আরজু, মোঃ মোসতাক আহমেদ, আমজাদ হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
