সজীব গ্রুপে চাকরির সুযোগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৬

শীর্ষস্থানীয় শিল্প-প্রতিষ্ঠান সজীব গ্রুপে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে কমপক্ষে ০১ থেকে ০৩ বছরের অভিজ্ঞতাসহ শুধুমাত্র পুরুষেরাই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সজীব গ্রুপ
বিভাগের নাম: ডিজিটাল মার্কেটিং
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ (মার্কেটিং)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: সর্বনিম্ন ২০ বছর
কর্মস্থল: ঢাকা (ফার্মগেট)

আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

ইত্তেফাক/এআই