নোবিপ্রবিতে উচ্চ প্রযুক্তির ব্যবহার শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স ফেব্রুয়ারিতে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩০

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টেকসই ব্যবসায়িক সমৃদ্ধি অর্জনে উচ্চ-প্রযুক্তির ব্যবহার শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স 'ইআইএসবিজি ২০২৪' আয়োজনের উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদ।

আগামী বছরের ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে জানিয়েছে আয়োজকেরা। কনফারেন্সে ব্যবসা ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে- একাউন্টিং, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট, এন্ট্রাপ্রেনারশিপ, সাপ্লাই চেইন ও লজিস্টিকস, ফলিত বিজ্ঞান, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন টেকনোলজি ও ম্যানেজমেন্ট, বিজনেস ইন্টিলিজেন্স,অপারেশনাল রিসার্চ, ইন্টারনেট অফ থিংস এবং ক্লাউড কম্পিউটিং। 

কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন,  বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ব্যবসা বাণিজ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। উচ্চতর গবেষণা ও উৎকর্ষ সাধনে আন্তর্জাতিকভাবে গবেষকদের সম্মিলন প্রয়োজন। আমরা আশা করি এই আন্তর্জাতিক কনফারেন্স নতুন জ্ঞান সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখবে।

কনফারেন্সের পেপার জমা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে যা চলবে আগামী ১৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। নির্বাচিত পেপারের তালিকা প্রকাশ হবে আগামী ১৫ জানুয়ারি, ২০২৪। ক্যামেরা রেডি সাবমিশন ৩০ জানুয়ারি, ২০২৪। রেজিস্ট্রেশনের সময়সীমা ১ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত। 

পেপার জমাদেওয়ার লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6hUCndFdbVz-4-YleSdwH_EmJzB0RS-X5K74_4Y7969qDuA/viewform

ইত্তেফাক/এআই