সীতাকুণ্ডে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২২:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে চেক প্রতারণা মামলায় প্রভাবশালী ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ-সম্পাদক মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। 

ব্যবসায়ী মো. আলাউদ্দিন ঘোড়ামরা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হোসেনুজ্জামানের ছেলে। 

তার বিরুদ্ধে মীর ইউসুফ আলী নামের এক ব্যক্তি ২৩ লাখ টাকার চেক প্রতারণা মামলা করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। 

ইত্তেফাক/ডিডি