বছরের শেষ রাতে যাতায়াত হোক নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০

বিদায় নিতে চলেছে আরো একটি বছর, ২০২৩ সাল। প্রতিবছরের মতো এবারও আনন্দময় পরিবেশে এ বছরকে বিদায় জানাতে ও নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন মানুষ। বছরের শেষ মাস ডিসেম্বর মানেই যেন উত্সবের সময়। বছরের শেষ রাতটা সবাই মিলে উদ্যাপন করাটা এই উত্সবের মাত্রাকে আরো বাড়িয়ে তোলে। এই উপলক্ষে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনেক হোটেল ও প্রতিষ্ঠানের উদ্যোগেও থাকবে বিশেষ আয়োজন। কেউ কেউ আবার পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে নিজেদের বাড়িতেই গেট-টুগেদারের আয়োজন করতে পছন্দ করেন। সব মিলিয়ে, পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি হতে পারে একটি চমত্কার সুযোগ।

তবে সামনেই যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নিরাপত্তার স্বার্থে বছরের শেষ রাতে স্বাভাবিকভাবেই থাকবে নানা ধরনের বিধিনিষেধ। তাই রাজধানীর বাসিন্দারা যাতায়াতে কিছুটা সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে গণপরিবহন চলাচলে কিছুটা কড়াকড়ি এই পরিস্থিতিকে কিছুটা হলেও যাতায়াতে অসুবিধা তৈরি করে। এ ধরনের পরিস্থিতি এড়াতে আপনি বেছে নিতে পারেন উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসগুলো।

সুবিধাজনক উপায়ে ও সাশ্রয়ী মূল্যে যাতায়াতের জন্য এই সার্ভিসগুলো দারুণ। পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে আরামদায়কভাবে চলাচলের জন্য আছে এক্স, এক্সএল বা প্রিমিয়ার সার্ভিস। স্বল্প খরচে, দুই বা তিনজন মিলে যাতায়াতের জন্য বেছে নিন সিএনজি সার্ভিস। আপনি যদি পর পর একাধিক জায়গায় ঘুরে বেড়াতে চান, তাহলে রেন্টালস সার্ভিস হবে আপনার জন্য যথার্থ। এই সার্ভিসে রাইডশেয়ারিং সার্ভিসের গাড়ি নিজের ব্যক্তিগত গাড়ির মতোই ১০ ঘণ্টার জন্য আপনার সাথে থাকবে।

আবার অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে রাত হলে নিজের নিরাপত্তা নিয়েও অনেকে চিন্তিত হতে পারেন। এক্ষেত্রেও রাইডশেয়ারিং সার্ভিসগুলো চমত্কার। কারণ এই সার্ভিসগুলো নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সার্বক্ষণিক জিপিএস ট্র্যাকিং, লাইভ লোকেশন শেয়ারিং, চালকের নাম, ছবি, রেটিং ইত্যাদি জানানো, সেইফটি টুলকিট, হটলাইন, ইন্সুরেন্স পলিসিসহ নানা ধরনের নিরাপত্তার ফিচার এখানে রয়েছে।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন