লন্ডনে প্রবাসী ভিআইপি ক্লাবের বর্ণাঢ্য অনুষ্ঠান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮

প্রথমবারের মতো বিলেতের বুকে প্রবাসী ভিআইপি ক্লাব তার পথ চলা শুরু করেছে। মাদারীপুর ইউকে শাখার আয়োজনে ২৭শে ডিসেম্বর লন্ডনের ইস্টহাম এক পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন চান মিয়া এবং সঞ্চালনায় ছিলেন ইউকে শাখার সদস্য আজাদ মোল্লা ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রনি খান। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক শফিক খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, মেয়র ফারুক হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, ব্যারিস্টার শহিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আই অন টিভির সি ই ও আতাউল্লাহ ফারুক, কাউন্সিলর দিনা হুসেন, নিউ হাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বির হাসান। প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক শফিক খান সংগঠনের নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রম তাঁর বক্তৃতায় উপস্থাপন করেন।

তিনি এই সংগঠনের বিস্তৃতি সারা বিশ্বজুড়ে প্রবাসীদের কল্যাণ, দেশের অসহায় দরিদ্রসহ আর্ত মানবতার সেবায় এক ও অভিন্ন প্রবাসী ভিআইপি ক্লাব বলে উল্লেখ করেন।

সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক আজিজ মাতবর, সহ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল খান, অর্থসম্পাদক মনির হোসেন মৃধা, নারী নেত্রী জেসমিন আক্তার, সদস্য শামস আজাদ টুটুল মোস্তফা খান আসাদ প্রমুখ।

প্রবাসী ভিআইপি ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান বিপ্লব আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে।

প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  তৃতীয় পর্বে উপস্থিতির জন্য প্রবাসী ভিআইপি ক্লাবের নারী সদস্যরা  পিঠা সবার মধ্যে ভাগ করে দেগন। শামীমা  মিতার  সাবলীল উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লন্ডনের নতুন প্রজন্ম শিল্পী মৃদুল, মোহন, কণ্ঠশিল্পী শিপু, কণ্ঠশিল্পী জীবন, সম্পা দেওয়ান, কণ্ঠশিল্পী জিনাত শফিক এবং বাংলাদেশ থেকে আসা কণ্ঠ শিল্পী পলাশ।

 

 

 

 

 

 

ইত্তেফাক