ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাট এ উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস পালিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৬

৩০ ডিসেম্বর শনিবার জাতীয় প্রবাসী দিবস ২৩ উপলক্ষে নানার কর্মসূচির আয়োজন করে  ওমান বাংলাদেশ  দূতাবাস মাস্কাট।  এবারের দিবসটির প্রতিপাদ্য 'প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার'     

কর্মসূচির অংশ হিসেবে ফিতা কেটে সর্বজনীন পেনশন স্কিম, তথ্য কাউন্টার, ও চিকিৎসা সেবা উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস মাস্কাট এর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং পরবর্তীতে  শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম এর সঞ্চালনায় এক আলোচনা সভা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ  দূতাবাস মাস্কাট এ ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মিস মৌসুমী রহমান, HOC থোয়াইং,  দ্বিতীয় সচিব  শ্রম উইংস আসাদুল হকসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সিনিয়র নেতা।  

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণী পাঠ করে শোনানো হয় এবং আলোচনা সভায় আসা অতিথি প্রবাসীদের স্বার্থে  তাদের বিভিন্ন দাবি-দাওয়া ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মাস্কাট এ রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তুলে ধরেন। ওমানে প্রবাসীদের বিজয় উৎসব বিজয়ের দিনে ওমানে প্রবাসীদের পতাকা উৎসব বক্তারা প্রবাসী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানসহ যে সকল প্রবাসীরা বিদেশে মৃত্যুবরণ করেন তাদের লাশ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টিও উঠে আসে।

প্রবাসীদের বিভিন্ন দাবি সম্পর্কে রাষ্ট্রদূত এ বিষয়গুলো সরকারের নিকট উপস্থাপন করবেন  বলে সবাইকে আশ্বাস দেন।

বাংলাদেশের অগ্রযাত্রায় ওমান প্রবাসীদের অংশগ্রহণ রাষ্ট্রদূত ওমান প্রবাসীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানান, এছাড়া তিনি ভবিষ্যতে সঠিক চ্যানেলে দেশে রেমিট্যান্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। তাছাড়া সকল প্রবাসী একসঙ্গে কাজ করে ওমানে একটি সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করেন।

ইত্তেফাক/এসসি