উচ্চশব্দে নির্বাচনী প্রচারণা, ১০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২১:৩০

চট্টগ্রামের সীতাকুণ্ডে শব্দবর্ধক যন্ত্র দিয়ে নৌকার নির্বাচনী প্রচারণার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় পৌরসদরের জেপিএস টাওয়ার আবাসিক বিল্ডিং এলাকায় প্রচারণা চলার সময় এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের সমর্থনে শব্দবর্ধক যন্ত্রের সাহায্যে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন সৌরভ হোসেন জয়কে ১০ হাজার টাকা জরিমানা করে। আলাউদ্দিন সৌরভ হোসেন জয় পৌরসদরের সোহরাব হোসেনের ছেলে।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন ঘটনার সত্যতার কথা স্বীকার করে বলেন, জাতীয় সংসদ নির্বাচণে আচরণবিধির ১৩ ধারা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে।

ইত্তেফাক/পিও