জাতির পিতার সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:২৩

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এসময়, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ গ্রহন করেন এবং সমাধি কমপ্লেক্স রক্ষিত পরিদর্শন বইয়ে মাননীয় মন্ত্রী জাতির পিতাকে নিয়ে স্বরচিত একটি কবিতা লিখেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র উপেক্ষা করে টানা চতুর্থ বাব বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা বজয় রেখে আগামীত আরো আধুনিক, উন্নত সম্মৃদ্ধ দুর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়রার চেয়ারম্যান ড. মোজাম্মেল, পিএসআই আর এর চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আকতার আলী, বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর মহাপরিচালক জনাব মুনীর চৌধুরী, রুপপুর প্রকল্পের পিডি, সৌকত আকবর, পারমানবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা সেলের প্রধান সমন্বয়ক বিগ্রেডিয়ার জেনারেল ইরঁফানুল হক এবং তথ্য-প্রযুক্তি বিজ্ঞানী এসরার ওসমানসহ মন্ত্রনালয়ের উধ্বর্তন কর্মকতাবৃন্দ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএ