দীর্ঘ তিন বছর ধরে ব্রেইন টিউমার নিয়ে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন আলমগীর হোসাইন। তিন বছরে পাঁচটি অপারেশন করিয়েও স্বস্তি মিলছে না। টিউমারের পাশাপাশি এখন দেখা দিয়েছে ক্যান্সার। তাই ক্যানসার থেরাপিসহ অন্যান্য ঔষধ পত্রের যোগান দিতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের এই পরিবার। বর্তমানে প্রতিদিনের ঔষধে তার পেছনে ব্যয় হচ্ছে ৩ হাজার টাকা।
বুধবার (২৪ জানুয়ারি) ৬ষ্টবারের মতো ব্রেইন টিউমার অপারেশন করা হবে। প্রতি অপারেশনে তার পেছনে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হয়। এই মুহূর্তে এত টাকার যোগান দিতে পারছে না পরিবারটি।
আলমগীরের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়। তিন বছর ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন। মা-বাবা, তিন ভাই ও দুই বোন নিয়েই তাদের পরিবার। পরিবারে একমাত্র উপার্জন করে ভাই পারভেজ হোসাইন।
তার ছোট ভাই মোহাম্মদ ফরহাদ বলেন, তিন বছর সময় ধরে এখানে চিকিৎসা নিচ্ছি। এখনো সুস্থ হওয়ার কোন কথা বলছেনা ডাক্তার। অপারেশনের পরে মাথায় পানি জমে যায় যার কারণে ক্যানসারে থেরাপিও দিতে পারছি না এখন। দুই সপ্তাহ আগেই আমাদের অপারেশন হয়েছে। অনেক মানুষের সহযোগিতায় অপারেশন টা করিয়েছি। প্রতিবারই মানুষ সহযোগিতা করেছে। এখন এমন পরিস্থিতি যে কাল অপারেশন কিন্তু হাতে ১০ হাজার টাকাও নেই। কীভাবে অপারেশন করাবো আল্লাহ জানে। টাকা ম্যানেজ না হলে অপারেশন করা হবে না। সবার কাছে অনুরোধ ভাইয়াকে বাঁচাতে এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ: 01850872426
নগদ: 01884110158
রকেট: 018605549686

