ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শ্বেতা শতাব্দী এষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন। প্রতিভাময়ী শ্বেতা জন্ম থেকেই বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত; এ রোগ তার জীবনকে অবর্ণনীয় যন্ত্রণা ও অনিশ্চয়তার উপান্তে দাঁড় করিয়েছে।
২০০৯ সালে শরীরে অতিরিক্ত আয়রনের কারণে অপারেশন করে প্লীহা অপসারণ করার পর নানারকম জটিলতায় বিপর্যস্ত হন শ্বেতা। মাত্রাতিরিক্ত আয়রন ও হরমোনাল ইমব্যালেন্সের কারণে তার যকৃত মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল অনেকদিন থেকেই। এরই মাঝে যেহেতু তাকে বিটা থ্যালাসেমিয়ার কারনে প্রতি মাসে দুই ব্যাগ রক্ত গ্রহণ করতে হয়, এই রক্ত সঞ্চালনের মাধ্যমেই ২০২২-এ তিনি ‘সি ভাইরাস’-এ আক্রান্ত হন। এক বছর চিকিৎসা নেওয়ার পর সি ভাইরাস নেগেটিভ হয়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরও এ বছরের জুলাই মাসে তিনি আক্রান্ত হন লিভার ক্যান্সারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জীবনসংগ্রামী শ্বেতা যখন চাকরির সন্ধানে ছুটছেন, তখন লিভার ক্যান্সার তার পথের আলো নিভিয়ে দিতে প্রতাপী হয়ে উঠেছে। তাকে দিল্লির মেদান্ত হসপিটালে রেডিও থেরাপি নিতে হয়েছে। এখন ট্রান্স আর্টেরিয়াল রেডিও এম্বোলাইজেশন (TARE) থেরাপি নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট ব্যতীত কোনো উপায় নেই।
শ্বেতাকে বাঁচাতে প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। সবাই চেষ্টা করলে অতি স্বল্প সময়ে টাকার ব্যবস্থা নিশ্চিত করে তার স্বপ্নকে সজীব রাখতে পারি। সম্পদশালী, দয়ালু ব্যক্তি কিংবা সহমর্মী সংগঠন এগিয়ে আসতে পারেন।
ব্যাংক একাউন্ট
Shatabdi Esh
A/C- 4439 60101 9033
Sonali Bank PLC
Brunch- Begum Rokeya Sarani, West Monipur, Dhaka, Bangladesh.
Brunch Code- 067
SWIFT CODE- BSONBDDH
Routing Number- 200260679
বিকাশ/নগদ:
১। মন্দিরা এষ Mondira Esh (বড় বোন) +88 01921006627 (বিকাশ)
২। ছবি ভৌমিক (শ্বেতার মা) +88 01931551865 (বিকাশ, নগদ)
Paypal: Paypal.me/AlokanandaB email- [email protected]

