বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের ‌‘জীবনবিলাস’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৭

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘জীবনবিলাস’। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। পাওয়া যাবে মেলার ১১ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রি। মূল্য মাত্র ২৫০ টাকা।

উপন্যাসটি সম্পর্কে লেখক জানান, উপন্যাস প্রতিটি মানুষের হৃদয়ের ভেতর জাগিয়ে তুলবে। মানুষের স্মৃতিপটে সেই সোনালি শুক্রবার। আলিফ লায়লা, ছায়াছন্দ, মুগলী কতো স্মৃতি। জীবনবিলাসে সেরা মুভি, গান, গল্প, অনুপ্রেরণামূলক অনেক কিছু উঠে এসেছে। 

লেখকের প্রকাশিত শিশুতোষ গল্পগ্রন্থ ‘স্কুল মাঠে ভূতের মেলা’, রম্য গল্পের বই ‘প্রেমের নাম হাসপাতাল’ ও উপন্যাস ‘আজো খুঁজি তারে’, ‘আশ্রয়’ এবং ‘আপনজন’।

ইত্তেফাক/পিও