রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:২৯

কুড়িগ্রামের রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাবু মিয়া (১৫) নামের  স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে বাগুয়ারচর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে। সোনাভরি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো বাবু ‍মিয়া।

বাগুয়ারচর গ্রামের শিক্ষক মো. আব্দুল মালেক জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা বন্দবেড় ইউনিয়নের বলদমারা নৌকাঘাট নামক স্থানে ব্রহ্মপুত্র নদে পাঁচজন বন্ধু মিলে গোসল করতে নামে। এ সময় বাবু মিয়া ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে ডুবে নিখোঁজ হয়।

নিখোঁজ বাবুর চাচা বলদমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বাঁশের লগি দিয়ে বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজের পরও তাকে পাওয়া যায়নি।’

আরও পড়ুন: সাদুল্লাপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ বাবুকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। নৌকা নিয়ে তাকে খোঁজা হচ্ছে।’

ইত্তেফাক/নূহু