অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি মুক্তি মণ্ডলের নতুন কাব্যগ্রন্থ ‘সূর্যাস্তের দলিত আলো’। বইটি পাওয়া যাবে বইমেলার প্রতিকথা প্রকাশনীর ৩৩০ নম্বর স্টলে।
তার কবিতার সম্পর্কে প্রকাশক হানিফ রাশেদীন জানান, মুক্তি মন্ডলের কবিতা সর্বদা বাস্তব থেকে অধিবাস্তবে ভ্রমণের অভিজ্ঞতা দেয়। চৈতন্য থেকে উৎসারিত, কিন্তু তার গন্তব্য থাকে শহরের শেষ মাথার অতিচৈতন্যের স্টেশন। আদতে যা হয়তো নাই, অথবা আছে।
মুক্তির মণ্ডলের অন্যান্য কাব্যগ্রন্থগুলি হলো ‘ভেল্কিবাজের আনন্দধাম’ ও ‘যাচনার বাঞ্ছাধ্বনি’।
