অমর একুশে বইমেলায় এসেছে কমলেশ রায়ের সায়েন্স ফিকশন ‘মানুষখানা’। প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ১৩ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ এঁকেছেন প্রসূন হালদার। মূল্য ২০০ টাকা।
লেখক জানান, বইটিতে রয়েছে পাঁচটি কল্পকহিনি। মানুষখানা, সুন্দর কীট সুন্দর পতঙ্গ, ফিবোট কথা বলা বট ও টিকা । সব বয়সি পাঠককেই ভাবাবে বৈচিত্র্যে ভরা এই গল্পগুলো।
বিজ্ঞান কল্পকাহিনি মানেই আনন্দময় পাঠের আয়োজন। বিজ্ঞানের ডানায় চড়ে কল্পনার ভুবনে ভ্রমণ। এই বইয়ের প্রতিটি কল্পগল্পের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ, রহস্য ও উত্তেজনা। পাতায় পাতায় চমকে যাওয়া অনুভূতি। কমলেশ রায় কল্পবিজ্ঞান কাহিনি লিখেন ঠাস বুনটে। সায়েন্স ফিকশন যারা ভালোবাসেন তারা বইটিকে অনায়াসে রাখতে পারেন পছন্দের তালিকায়।
