অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈমের কাব্যগ্রন্থ ‘আগুনের মজলিশ’। বইটি পাওয়া যাচ্ছে সাহস পাবলিকেশন্সের ৩১৪-৩১৫ স্টলে। মূল্য ১৩৫ টাকা
লেখকের অন্যান্য প্রকাশিত বই: তাড়া খাওয়া মাছের জীবন-২০১৫, বিরুদ্ধ প্রচ্ছদের পেখম-২০১৬, এসেছি মিথ্যা বলতে-২০১৭।
জন্ম ১১ নভেম্বর, ১৯৮৬ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বদপুর গ্রাম। হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর।
ছোটগল্পের পাণ্ডুলিপি ‘জীবনের ছুটি নেই’-এর জন্য জেমকন তরুণ কথা সাহিত্য পুরস্কার-২০২০ পেলেছেন কথাশিল্পী জব্বার আল নাঈম।
