অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে ‘নবীজী’ উপন্যাসের খ্যাতিমান লেখক নীলা হারুনের হিস্ট্রিকাল ফিকশন ‘মঙ্গোলিয়ার ঘোড়া’। বইটি প্রকাশ করেছে উপকথা প্রকাশনী। পাওয়া যাবে ৫৬৪ নম্বর স্টলে।
বইটি সম্পর্কে লেখক জানান, শিশু তেমুজিনের চেঙ্গিস খান হয়ে উঠা আর তার মাতা হলুনের অচেনা জীবন চেনা হয়ে উঠতে থাকে অজান্তেই। আর এক সময় সেটা দাঁড়িয়ে যায় ‘মঙ্গোলিয়ার ঘোড়া’ নামের একটি হিস্ট্রিকাল ফিকশনে।
উপকথা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফকির তানভীর আহমেদ জানান, যুদ্ধ মানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অকল্পনীয় দুঃখের সমাবেশ। মাথার ওপর ছাদ না থাকা, প্রিয়জনের হায়াত না থাকা, তোষক আর নিশ্চিন্তের না থাকা। ইতিহাসের আলোকে এমন উপন্যাস কমই পাওয়া যায়। ফলে বইটি নিয়ে আমি খুবই ইতিবাচক। এমন লেখা এখন কম লেখা হচ্ছে।
