বইমেলায় উপল তালুকদারের নতুন বই ‘আমার বলপেনগুলো’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৯

বইমেলায় প্রকাশিত হয়েছে উপল তালুকদারের ২১তম একক কবিতার বই ‘আমার বলপেনগুলো’। পুতুল পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির পরিবেশক পূর্বা প্রকাশনী। স্টল নম্বর ২১৬ তে পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ এঁকেছেন আল নোমান। 

ফ্ল্যাপে লেখা থেকে জানা যায়, ‘আমার বলপেনগুলো’ ভিন্ন স্বাদের কবিতার বই। এই বইয়ে উত্তরাধুনিক কবিতা যেমন আছে, তেমনইভাবে আছে দু-চারটে আধুনিক কবিতাও। বিষয় হিসেবে এখানে অবলম্বিত হয়েছে থিয়োলজি, ইকো-সোশাল পলিটিক্স এবং প্রেম।

উপল তালুকদার নিজেকে কবি পরিচয় দিতে পছন্দ করেন, যদিও একজন অ্যাকাডেমিশিয়ান হিসেবেও তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। গবেষণা, সাহিত্যের ইতিহাস, সাহিত্য সমালোচনা, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, সায়েন্স ফিকশন, ছোটগল্পসহ সাহিত্যের প্রায় সকল শাখাতেই তাঁর সাবলীল পদচারণা। 

 

ইত্তেফাক/পিও