অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপির লেখা ‘বঙ্গবন্ধুর স্বাস্থ্য কথন’। রোববার (১৭ ফেব্রুয়ারি) বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. এম আজিজ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য মো. কামরুল হাসান খান, চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএয়ের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ জাতীয় নেতারা।
