অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন শফিকের গল্পের বই ‘চোখ বিতরণ কর্মসূচি’। বইটি পাওয়া যাবে বইমেলার গ্রন্থিক প্রকাশনের ৪১৩–৪১৪ স্টলে।
বইটি সম্পর্কে প্রকাশক বলেন, আপনার যদি হাসি চুরি হয়ে যায়, তাহলে কি করবেন? শুনতে অদ্ভুত শোনালেই হুমায়ূন শফিকের গল্পগ্রন্থ ‘চোখ বিতরণ কর্মসূচি’–তে এমনই একটি গল্প রয়েছে। বইটি নিয়ে ইতিমধ্যে পাঠক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। বইটি রয়েছে মোট ১৪টি গল্প। একেকটি গল্প একেক স্বাদের।
বইটি প্রকাশ করেছে প্রিন্টার্সলাইন পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন আরাফাত করিম। গায়ের মূল্য ৩০০ টাকা।
