বইমেলায় হাসান শান্তনুর 'সৎ সাংবাদিকতার একাল-সেকাল'

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৪

এবারের একুশের বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর লেখা 'সৎ সাংবাদিকতার একাল সেকাল'। বইটি প্রকাশ করেছে আবিষ্কার প্রকাশনী। বইমেলায় তাদের স্টল নম্বর- ১০৮, ১০৯ ও ১১০। 

নতুন বইটিতে বিদেশি আধিপত্যবাদ বিস্তারে ও গুজব প্রচারে বিশেষ গোষ্ঠী কীভাবে বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমকে ব্যবহার করছে, প্রকৃত সততার সঙ্গে সাংবাদিকতা করা কোন কোন পরিস্থিতিতে দুঃসহ হয়ে উঠে, এর পেছনের মূল কারণগুলো কী কী, একসময় এই দেশের সৎ সাাংবাদিকতার স্বরূপ কী ছিল, বর্তমান পরিস্থিতিতে এর চর্চা কোন পর্যায়ে আছে, সাংবাদিকরা যে কারণে দাবার ঘুঁটি, পাঁচ দশকে দুই ধারার সাংবাদিকতা এবং আত্মশুদ্ধিহীন সাংবাদিকতা ইত্যাদি উঠে এসেছে।

দলীয় সাংবাদিকতা কোন কোন পর্যায়ে দেশপ্রেমের সাংবাদিকতা হয়ে উঠে, অনুসন্ধানী সাংবাদিকতার ধারাটির আলো কেন নিভু নিভু, পুলিশ সাংবাদিকতা করতে পারে কী না- এসব বিষয় লেখক বইয়ে তুলে ধরেছেন। যারা সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহী, তাদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ বইটি।

ইত্তেফাক/জেডএইচডি