বইমেলায় প্রকাশিত হলো রুম্পা সৈয়দা ফারজানা জামানের নতুন বই 'ফেরারী শর্বরীশ্লোক'। এটি মূলত শর্বরীশ্লোক সিরিজের তৃতীয় খণ্ড। এর আগে ২০২০ সালে ও বাইশ সালে যথাক্রমে ‘শর্বরীশ্লোক‘ ও ‘আবার শর্বরীশ্লোক’ প্রকাশিত হয়।
রাতের মায়ায় লেখা এই কবিতাগুলো লেখকের নিজস্ব ভাবনা থেকে বইয়ের পাতায় পৌঁছে গেছে। প্রতিটা কবিতাই রাতে লেখা ও ভাবা। লেখক জানান, শর্বরী মানে রাত ও শ্লোক মানে কবিতা- এই দুইয়ে মিলেই শর্বরীশ্লোক।
রুম্পা ২০০৪ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপনী সংস্থা, উন্নয়নধর্মী প্রতিষ্ঠানেও। লেখার সাথে সম্পর্ক তার বহু বছরের। ২০১১ সালে প্রথম গল্পসংকলন প্রকাশিত হয়। এরপর থেকে সরব আছেন লেখার দুনিয়াতে। শিশুদের জন্য লেখেন নিয়মিত। রুম টু রীড ও সিসিমপুর থেকে প্রকাশিত হয়েছে তার একাধিক বই। তিনি পছন্দ করেন শব্দ নিয়ে নীরিক্ষা করতে। তাই শব্দই তার মূল শক্তি বলে তিনি জানান। বর্তমানে চিত্রালী নামের একটি বিনোদনভিত্তিক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের দ্বায়িত্বে আছেন।

