টেকনাফে ঢুকলো মিয়ানমারের আরও ১৩ বিজিপি সদস্য

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৪:০৬

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত থেকে পালিয়ে দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) আরও ১৩ জন সদস্য নাফ নদীতে ঢুকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, গত বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে।

পরবর্তীতে কোস্টগার্ড উক্ত বিজিপি সদস্যদেরকে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে মোট ২৭৪ জন বিজিপি সদস্য আশ্রয়গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করছেন বলে তিনি জানায়। 

ইত্তেফাক/এসজেড