চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। গত দুদিনে ৮৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। সেখানের প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার, চাল ও ডালের ব্যবস্থা করা হয়েছে।
আশ্রয় কেন্দ্রগুলোতে ২৫০ পরিবার আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিজ উদ্যোগে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এগুলো হচ্ছে পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়, ফিরোজ শাহ ই-ব্লক স্কুল, চট্টগ্রাম মডেল হাই স্কুল, জালালাবাদ বাজার সংলগ্ন শেড, আল হেরা ইসলামিয়া মাদ্রাসা, রৌফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, লালখান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দাবাদ স্কুল।
আরো পড়ুন: অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিলেন না জবি উপাচার্য
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, গত দুদিনে ৮০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। তালিকাভুক্ত ৮৩৫টি ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে প্রথম দফায় প্রায় ৩০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। ১৭ জুলাইয়ের মধ্যে বাকী ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে উচ্ছেদ করা হবে। তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে খাবারের ব্যবস্থা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
