বিভিন্ন গ্রেডের একাধিক পদে জনবল নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
১. পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার–পাবলিকেশন)
নবম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে ২ জনকে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন)
অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন) পদে নিয়োগ পাবেন ৩ জন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
৩. পদের নাম: অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন) (ফটোগ্রাফার)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন/চলচ্চিত্র/ভিডিওগ্রাফি/ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ টেলিভিশন/চলচ্চিত্র/ভিডিওগ্রাফি/ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় মাস মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে অথবা দেশি/বিদেশি বিজ্ঞাপনী সংস্থায় অথবা বহুজাতিক সংস্থায় ফটোগ্রাফার/ভিডিওগ্রাফার হিসেবে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। দশম গ্রেডের এ পদে বেতন স্কেল থাকবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদন করা যাবে ১১ জুন থেকে ৮ জুলাই ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রত্যেক পদে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১১ জুন ২০২৪ তারিখে বয়স থাকতে হবে ২১ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা থাকবে ৩২ বছর। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আগে সিভি দেওয়া থাকলে, আবদনের ক্ষেত্রে নতুন করে সিভি দেওয়ার প্রয়োজন নেই।
