পাট গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ 

আপডেট : ২৬ জুন ২০২৪, ১৬:৪৬

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)। দুই ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের এই চাকরিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী) 
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যুনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)। পদসংখ্যা ১২ টি। 

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (অস্থায়ী)
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যুনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)। পদসংখ্যা ১ টি। 

আবেদনকারীর বয়সসীমা ২৯ জুলাই, ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হতে পারবে। আগ্রহী প্রার্থীরা http://bjri.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ জুন থেকে ২৯ জুলাই ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

ইত্তেফাক/এআই