বৃষ্টি হওয়ায় আজ ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি এসেছে। শুক্রবার (১২ জুলাই) সকালে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৩ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানীর অবস্থান ৬৬তম।
এর আগের দুদিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সকালে শহরটির একিউআই স্কোর ছিল যথাক্রমে ৬৭ ও ৬৩।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, উগান্ডার কাম্পালা ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৭১, ১৬৪ ও ১৬২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
