ময়মনসিংহে কোটা আন্দোলন

নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ, কফিন নিয়ে বিক্ষোভ

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৬:৪০

চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং পুলিশি হামলার প্রতিবাদে ময়মনসিংহে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আন্দোলনকারীরা নগরীর টাউন হল মোড়ে জড়ো হয়ে সেখানে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে টাউন হল মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে তারা। এরপর কফিন নিয়ে মিছিল করে নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে।

এদিকে ময়মনসিংহে আজ সকাল থেকেই ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মাঠে রয়েছেন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ নগরীর টাউন হল মোড়, পাটগুদাম ব্রীজ মোড়, বাইপাস মোড়, আনন্দমোহন কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থার নিয়ে টহলে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি