ময়মনসিংহে টাউন হল মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:১৫

কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার, মামলা ও হয়রানি বন্ধ এবং ৯ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। 

শনিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে তাদের দাবি আদায়ে আন্দোলনকারিরা বিভিন্ন শ্লোগান দেয়। 

এদিকে আন্দোলনে মেডিকেল শিক্ষার্থী ডা. সজিব সরকার হত্যার বিচার এবং ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। পরে তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হল মোড়ে সমাবেশে যোগদান করে। 

ইত্তেফাক/এসজেড