কুড়িগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৭:০৩

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আলতাফ হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আলতাফ হোসেনের পুত্র আনিছুর রহমান তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এনে নিজ পিতার নামে কুড়িগ্রাম সদর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ধর্ষক শ্বশুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী আনিছুর রহমান অভিযোগ করেন, গত ৬জুলাই রাতে তার কর্মস্থল ঢাকা থেকে বাড়ি এলে তার পিতা আলতাফ হোসেনকে স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তার স্ত্রী অভিযোগ করেন যে স্বামী বাড়িতে না থাকার সুবাদে এর আগেও কয়েকবার শ্বশুর আলতাফ হোসেন তাকে ধর্ষণ করেছে।

আরও পড়ুন: ভান্ডারিয়া সফর করলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

লজ্জায় ঘটনাটি কাউকে জানাননি বলেও ধর্ষিতা পুত্রবধূ অভিযোগ করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পুত্র আনিছুর রহমান থানায় এসে পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু