বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকায় তিনটি লাশ ভেসে এসেছে। এখন পর্যন্ত লাশ তিনটি উদ্ধার করেনি প্রশাসন। সমুদ্র সৈকতে ভেসে আসা লাশের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের পাটুোয়ার টেক ও শফির বিল পয়েন্টে লাশ দুইটি ভেসে আসে। গতকাল শুক্রবার একটি লাশ ভেসে এসেছিল।
স্থানীয়রা বলছেন, গত কয়দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। একারণে অধিকাংশ ফিশিং ট্রলার উপকূলে ফিরতে পারেনি। কক্সবাজারে ১৩ টি ফিশিং ট্রলারে ৫ শতাধিক মাঝিমাল্লা রয়েছে। প্রায় ৫০ ঘন্টা অতিবাহিত হলে ও কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
নিখোঁজ ট্রলারগুলো হলো, এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক-দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনি।
এ ব্যাপারে ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকূলে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা। পথিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ট্রলার ডুবির ঘটনায় সমুদ্র সৈকতে লাশ ভেসে এসেছে বলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানিয়েছেন।

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার