বিপিএটিসি নিয়োগ ২০২৪

এইচএসসি পাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আগ্রহী নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)
পদের সংখ্যা: ০৩টি 
লোকবল নিয়োগ: ০৫ জন 
পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ০১টি 
বেতন: গ্রেড-০৯ (সর্বসাকূল্য বেতনে) 
শিক্ষাগত যোগ্যতা:  সমমানের গ্রেডসহ  ৪ বছরের স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা 

পদের নাম: সহকারী আর্কিটেক্ট 
পদসংখ্যা: ০১টি 
বেতন: গ্রেড-০৯ (সর্বসাকূল্য বেতনে) 
শিক্ষাগত যোগ্যতা:  সমমানের গ্রেডসহ  ৪ বছরের স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা 

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদসংখ্যা: ০৩টি 
বেতন: গ্রেড-১৬ (সর্বসাকূল্য বেতনে) 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত 
চাকরির ধরন: অস্থায়ী 
কর্মস্থল: সাভার, ঢাকা 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: প্রকল্প পরিচালক, বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ৩০০ টাকা এবং ৩নং পদের জন্য ১০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা-১৩৪৩ এই ঠিকানায় ১৫ অক্টোবরের মধ্যে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৪

ইত্তেফাক/এআই