আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ডিজিটাল কমিউনিকেশনস বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। পদটিতে আগ্রহী নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন।
পদের নাম: সিনিয়র অফিসার।
বিভাগ: ডিজিটাল কমিউনিকেশনস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রিপোর্টিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং গ্রাফিক ডিজাইনে কাজের দক্ষতা। ইংরেজি এবং বাংলায় যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী।
আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1292273&ln=1 এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৫ অক্টোবর ২০২৪।
