ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২১:১৮

ঘূর্ণিঝড় দানার প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৫ রুটের লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টায় এ নির্দেশনা দেওয়া হয়।

ভোলা নদী বন্দরের উপ-পরিচালক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজেন্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সকাল থেকে ভোলার উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলাজুড়ে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হয়েছে।

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএস