ডিজিটাল প্ল্যাটফরম পাঠাও এর এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পাঠাও এর হেড কোয়ার্টারে এ প্রোগ্রামটির উদ্ধোধন হয়।
২০২২ সাল থেকে শুরু হওয়া এই প্রোগ্রামে সমস্যা সমাধানের চিন্তা করা সমাধানের পরিকল্পনা ও সফলভাবে কাজ শেষ করার ব্যাপারে ডিজিটালের ভবিষৎতের জন্য দক্ষ মানুষ তৈরি করতে সাহায্য করছে। এবার এইম ইন্টার্নশিপ প্রোগ্রামে জমা পড়েছে ৫ হাজার আবেদন। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২১ জনকে বাছাই করা হয়েছে বলে জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ।
পাঠাও এর হেড অব এইচ আর এইচ এ সুইটি অংশগ্রহণকারীদের উৎসাহ দিয়ে বলেন, পাঠাও পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনাদের মেধা ও উদ্যম এখানে বড় কিছু আনবে। পাঠাও-এ আপনাদের যাত্রা আনন্দদায়ক এবং সফল হোক এই শুভকামনা রইল।
প্রতি বছর শেষের দিকে শুরু হওয়া এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম এখন বাংলাদেশের কর্পোরেট ইন্টার্নশিপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেছে। ২০২৫ সালের ইন্টার্নরা নতুন একটি এক্সাইটিং যাত্রা শুরু করবে, যেখানে তারা নতুন নতুন ধারণা নিয়ে একে অপরের সাথে কাজ করবে এবং সবার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে পাঠাও তরুণদের প্রতিভা বিকাশ এবং দেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দেওয়ার অবস্থান আরও দৃঢ় করছে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, এক লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে পাঁচ লক্ষাধিক বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
